২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার ও বিভিন্ন সরঞ্জামসহ ৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই দিলওয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখা ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে রুয়েল মিয়া (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৭০ কেজি ওজনের দুই বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
অন্যদিকে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে শুক্রবার ভোররাতে রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালিয়ে সুমন মিয়া (২২) ও রিপন মিয়া (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি সাবমার্সিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
এছাড়া পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D