২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
আসন্ন ঈদুল ফিতরে হোটেল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও উৎসব বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের ডাকে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে মিছিল সমাবেশ অনুুষ্টিত।
৫ মার্চ রাত ১০ টায় নগরীর ক্বীণ ব্রীজের দক্ষিণ পাড়ে জমায়েত হয়ে বিক্ষোভটি কদমতলী হয়ে হুমায়ুন রশিত চত্বরে গিয়ে উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন’এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহীন আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ন সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলার আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মীর মোহাম্মদ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাহাবউদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, চন্ডীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম হুমায়ুন রশিদ চত্বর আঞ্চলিক কমিটির সভাপতি কালাম বাবুর্চি।
নেতৃবৃন্দ বলেন রমজান মাস মুসলমান সম্প্রদায়ের জন্য সুখ ও আনন্দের বার্তা বয়ে আনলেও হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য দুখের মাস হয়ে দাঁড়ায়। রমজান মাসের পূর্বেই শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া হয়। এবং যাদের কর্মে রাখা হয় তাদের দিয়েও করানো হয় দ্বিগুন-তিনগুন কাজ। অথচ অতিরিক্ত কাজ করানো হলেও প্রদান করা হয়না অতিরিক্ত মজুরি। মালিকের প্রতিষ্টানে সারা বছর কাজ করে মুনাফা সৃষ্টি করে দিলেও রমজান পরবর্তী ঈদ আসলে প্রতিবারই শ্রমিকদের রাস্থায় মিছিল মিটিং, মালিকদের নিকট ধর্ণা দিতে হয় ঈদ বোনাসের জন্য। অথচ ঈদ বোনাস শ্রমিকের আইনি প্রাপ্য অধিকার। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে সংসার চালানো দুরুহ হয়ে উঠে তম্মেন্ধ্য ঈদ উৎসব করা শ্রমিক ও তার পরিবারের জন্য কষ্টসাধ্য বৈকি অসম্ভব।
সমাবেশ থেকে অনতিবিলম্বে সকল হোটেল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও উৎসব বোনাস প্রদানের প্রেক্ষিতে মালিকদের প্রতি উদাত্ত আহবান জানানোর পাশাপাশি শ্রমিকদের ন্যায় সংগত আইনি পাওনা পরিশোধের প্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এবং সরকার ঘোষিত নিন্মতম মজুরির গেজেট বাস্তবায়নের প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত না হলে ঈদ পরবর্তীতে গেজেট বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ জোরালো আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।
শ্রমিকদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দাবি আদায়ের সংগ্রাম বেগবান করে তুলতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D