১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরের নগ্ন দলীয়করণ শুরু করেছে। পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরে নগ্ন হস্থক্ষেপের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। সরকারের এই ধরণের কর্মকান্ড ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। যা জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার ২ সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে তারা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সচিবালয়ের অধিকাংশ পদে নগ্ন দলীয়করণ, নির্বাচন আয়োজনের পরিবর্তে সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য লোকদের ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। শুধু তাই নয়, সিলেট নগরীতে প্রকাশ্য ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওসিকে ক্লোজড করা ফ্যাসিবাদের পদধ্বনি। চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের প্রতি নগ্ন হস্থক্ষেপ বন্ধের বিকল্প নেই। দেশে ফের নতুন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবেনা।
তিনি সোমবার (২ মার্চ) সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, শাহেদ আলী, শামীম আহমদ ও নাজির উদ্দিন প্রমূখ।
এছাড়া বৈঠকে মহানগর জামায়াতের মজলিসে শুরার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D