১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১ মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে। এতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক বালুর নিচে চাপা পড়েন। তিনি আব্দুল করিমের ছেলে ও আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি পরিবহন শ্রমিক ছিলেন।
স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D