বিশ্বনাথে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিশ্বনাথে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে বাসিয়া নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন বাজার টিএনটি রোডে বাসিয়া নদী তীরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতেৃত্ব দেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান। তিনি জানান, সরকারি জমি দখল করে কোন অবৈধ স্থপনা নির্মাণ করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুরাতন অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত দুটি রিট আদালতে বিচারাধীন রয়েছে। রায় হলে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দীর্ঘদি ধরে বাসিয়া নদীর দুই তীরে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। সম্প্রতি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট