১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শ্রমিককে মারধরের ঘটনায় দিনভর বন্ধ থাকার পর অবশেষে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল শুরু হয়েছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় শুক্রবার বিকাল থেকে আবারও সড়কে নেমেছে বাসগুলো।
এর আগে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ ঘোষণা করলে সিলেট ও হবিগঞ্জগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। টার্মিনালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের; অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে বাধ্য হন।
মালিকপক্ষ ও সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠকের পর উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দিলে বিকাল ৫টা থেকে বাস চলাচল পুনরায় শুরু হয়।
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল হোসেন বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে আপাতত সমাধানে পৌঁছানো হয়েছে। খুব শিগগিরই বিষয়টি সম্পূর্ণ মীমাংসা হবে।”
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল জানান, শুক্রবার সকাল ৮টা থেকে প্রায় ৩০০টি বিরতিহীন বাস চলাচল বন্ধ রাখা হয়। সকালে সিলেটের শেরপুর এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহন-এর স্টাফদের সঙ্গে বিরতিহীন বাসের কর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে সিলেট বাস টার্মিনালে বিরতিহীন বাসের সুপারভাইজার কল্যাণ বাবুকে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালিক ও শ্রমিক সমিতির মধ্যস্থতায় বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। টার্মিনালগুলোতে আবারও নিয়মিত ভিড় লক্ষ্য করা গেছে এবং সময়সূচি অনুযায়ী বাস চলাচল করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D