১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার সময় ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ডিবি কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল ব্রিজের পাশে জালালাবাদ গ্যাস অফিসের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্য স্থানে অনলাইন জুয়া ‘তীর শিলং’ খেলার সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১. শরিফ আহমদ ওরফে তারেক (২৬), পিতা: ছালিক আহমদ, মেন্দিবাগ, কোতোয়ালী, সিলেট, ২. মো. জাহাঙ্গীর, পিতা: মৃত হারিস, স্থায়ী ঠিকানা: ভাটিয়া জহিরকোনা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ; বর্তমানে উপশহর সাদারপাড়া, শাহপরান (রহঃ), সিলেট, ৩. মো. জামিল, পিতা: মঙ্গল মিয়া, স্থায়ী ঠিকানা: গোপালপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমানে মেন্দিবাগ, কোতোয়ালী, সিলেট, ৪. মো. শহীদ, পিতা: মৃত খলিলুর রহমান, সোনাতলা, কোতোয়ালী, সিলেট।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D