১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
সিলেট সিটি করপোরেশনের নব-নিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অঃ দাঃ) নেহার রঞ্জন পুরকায়স্থ।
তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি, বুধবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব (মেয়র) গ্রহণ করবেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D