সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ আর নেই

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ আর নেই

সিলেটের লেখক-গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাত দশটার দিকে তিনি নিজ বাসভবনে মারা যান। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর; তিনি স্ত্রী, কন্যা-পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামে তাঁর নিজ বাড়ির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

হিমাদ্রী দাশ পুরকায়স্থ সিলেটের প্রাচীন ইতিহাস, বিশেষ করে তাম্রশাসন ও শিলালিপির পাঠোদ্ধারে একজন নিরলস গবেষক ও সাধক। তিনি ভাটেরা তাম্রশাসন এবং মহারাজ শ্রীচন্দ্রের ভূমিদানের তাম্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির পাঠোদ্ধার করে সিলেটের প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।

তার কাজের মূল দিকগুলো হলো- তাম্রশাসনের পাঠোদ্ধার: তিনি প্রাচীন সিলেটের গুরুত্বপূর্ণ তাম্রশাসনগুলোর পাঠোদ্ধার ও বিশ্লেষণ করেছেন । ইতিহাস চর্চা: তিনি সিলেটের ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর আলোকপাত করেছেন। ঐতিহাসিক অবদান: তার গবেষণা সিলেটের প্রাচীন সমাজ ও সংস্কৃতিকে বুঝতে সাহায্য করে। হিমাদ্রী দাশ পুরকায়স্থের এই নিরলস সাধনা স্থানীয় ইতিহাস চর্চায় নতুন মাত্রা যোগ করেছিল।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক;

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ-এর অগ্রজ সহোদর, বিশিষ্ট লেখক ও গবেষক হিমাদ্রী দাশ পুরকায়স্থ পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, হিমাদ্রী দাশ পুরকায়স্থ ছিলেন একজন নিরলস গবেষক ও ইতিহাস সাধক। তাঁর গবেষণা সিলেটের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে সিলেটবাসী এক গুণীজনকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট