সিলেটে ভারতীয় চকলেট ও মেহেদিসহ দুই নারীকে ধরলো পুলিশ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সিলেটে ভারতীয় চকলেট ও মেহেদিসহ দুই নারীকে ধরলো পুলিশ

সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে একটি মিনিবাস তল্লাশী চালিয়ে ভারতীয় চকলেট ও মেহেদিসহ দুই নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চেকপোস্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। শাহপরাণ (রহ.) থানার এসআই প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ একটি মিনিবাসে তল্লাশী চালান।

পুলিশ বলছে, তল্লাশীর সময় তানভীর এন্টারপ্রাইজ নামের মিনিবাস থেকে অবৈধভাবে আনা ৭১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট ও ৫১৮ পিস কাবেরী মেহেদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪২ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটকরা হলেন যশোর জেলার বেনাপোল থানার কাকমারি এলাকার শওকতের স্ত্রী আখি বেগম (৩০) এবং অভয়নগর থানার বুইকারা এলাকার মৃত দুলাল ফারাজীর স্ত্রী নাসিমা বেগম (৪৫)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট