১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটের এ আধ্যাত্মিক নগরীতে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। কেউ যদি ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করে, তাদের আমরা ছাড় দেব না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেট পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
সারওয়ার আল বলেন, যদি কেউ চাঁদা চায় বা দাবি নিয়ে হাজির হয়, তাদের আটক করুন এবং আমাদের খবর দিন। আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। কেউ যেন দাপট দেখাতে না পারে।
তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করছি। এ বিষয়ে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। যারা ব্যবসায়ীদের শোষণ করতে চায়, তাদের জন্য কোনো ছাড় নেই।
পরিদর্শনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, র্যাব-৯ এর সদস্যরা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সদস্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D