হবিগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কীটনাশক পান, যুবকের মৃত্যু

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

হবিগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কীটনাশক পান, যুবকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জেরে নাঈম মিয়া (২২) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া ওই গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নাঈম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে গ্রাম সংলগ্ন কালনী নদীর বেড়িবাঁধ এলাকায় যান। সেখানে রাতের কোনো এক সময় তিনি কীটনাশক পান করেন। রোববার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক নারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধল গ্রামের গোলাপ মিয়ার মেয়ে চম্পার সঙ্গে নাঈমের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি চলছিল বলে অভিযোগ রয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, প্রাথমিকভাবে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে কীটনাশক পানে আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট