১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬
ডেস্ক :: বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের দুই পরিবহন মালিক নেতা।
১৬ ফেব্রুয়ারী কাউন্সিলে নির্বাচিত কমিটি ঘোষণা করা হলে ২২ ফেব্রুয়ারী রবিবার নির্বাচন কমিশন তা গেজেটভুক্ত করে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ খান।
এতে সাধারণ সম্পাদক (বিভাগীয়) পদে বিজয়ী হয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ হাসান চৌধুরী তারেক ও সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) পদে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিলে সিলেট বিভাগের দুই শীর্ষ পরিবহন মালিক নেতা গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় পরিবহণ মালিক-শ্রমিকদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। সিলেটের পরিবহন মালিক-শ্রমিকদের দাবী-ধাওয়া আদায়ে কেন্দ্রীয় কমিটিতে তারা ব্যাপক অবদান রাখবেন বলে প্রত্যাশা সকল গণ ও পন্যপরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আবেদ হাসান চৌধুরী তারেক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে নাজির আহমদ স্বপন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন ঝুনু, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের (৭০৭) সভাপতি মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক জোটের সভাপতি মোঃ মতছির আলী, কার্যকরি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D