২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সিলেট জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি রাত ১২: ০১ মিনিটে বিভাগীয় ও জেলা প্রশাসন, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে৷ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হবে।
এদিন সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিবসটি উপলক্ষ্য জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, ভাষার গান ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি বাদ আসর অথবা সুবিধাজনক সময় কালেক্টরেট জামে মসজিদ ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হবে।
সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক, ওসমানী জাদুঘর ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ২১ ফেব্রুয়ারি সারাদিন শিশু-কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও অটিস্টিক শিশুদের জন্য উম্মুক্ত থাকবে।
সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D