২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলাম তেরা মিয়া জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জকিগঞ্জ বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তেরা মিয়া। আনন্দপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সিলেট নেওয়ার পথেই সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সাঈদুর রহমান সাঈদ জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হবে না।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির সিলেটে নেওয়ার পথে মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D