২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর কোনো আগাম নোটিশ ছাড়াই তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান তাকে চাকরিচ্যুত করেন বলে জানান সংশ্লিষ্টরা।
হাফিজ মাসুম আহমদ দাবি করেন, টুকের বাজারে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার জেরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, ২০০৬ সাল থেকে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং প্রতিবছরের মতো এবারও রমজানের তারাবির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রমজানের চার দিন আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
গত ৯ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-র প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেন। খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে তিনি সেখানে বিশেষ অতিথি ছিলেন বলে জানা গেছে।
তবে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান বলেন, পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে তাকে সরানো হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও পুরো উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D