দক্ষিণ সুরমার সিলাম-মোহাম্মদপুর সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

দক্ষিণ সুরমার সিলাম-মোহাম্মদপুর সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ চরমে

সালেহ আহমদ (স’লিপক) : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী সড়কটির পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে চকেরবাজার শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) বাতির খুঁটির অংশ ও বাদশাহী টিলাস্থ হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন, সিলাম পশ্চিম পাড়ার কয়েকটি অংশ বিগত বর্ষা মৌসুমে পিচ উঠে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।