২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়ার নবারুন ১৬৪নং বাসা থেকে তুহিন মিয়া (১৫) নামক এক কিশোর গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তুহিন মিয়া ব্যবসার কাজে যাওয়ার কথা বলে তার বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।
তুহিনের পিতা সেবুল মিয়া সহ আত্মীয়-স্বজন বহু খোঁজা-খুজি করেও তার সন্ধান পাননি। তাকে ফিরে পেতে তার অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে আছেন।
তুহিন পেশায় আচার বিক্রেতা। সে মহানগরীর শিবগঞ্জ এলাকায় হেটে হেটে আচার বিক্রি করতো। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুলের রং কালো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার মূল বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সদর এলাকায়।
এ ব্যাপারে তুহিনের পিতা মোঃ সেবুল মিয়া ১৪ ফেব্রুয়ারি শনিবার এসএমপি’র শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৬০৮। তার পিতা মো. সেবুল মিয়ার মোবাইল নম্বর ০১৭৯৯ ৮১০০২৭।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D