প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশের দাবি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশের দাবি

Manual6 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও উপদেষ্টাদের সম্পদের বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে।

Manual1 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এ বিষয়ে বার বার স্মারকলিপি ও রাজপথে দাবী জানিয়ে আসছিলো। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেয়ার পর অত্র সংগঠনের নেতৃবৃন্দ সাধুবাদ জানায়। কিন্তু সরকার ওয়াদা ভঙ্গ করেছেন। বিপুল জনগোষ্ঠির সমর্থনে আশা এই অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ইতিহাস দুর্বলের ইতিহাসে পরিণত হচ্ছে।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, ওই বছরের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, যাঁরা সরকার বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তাঁরা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাঁদের আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেটিও জমা দিতে হবে। এই বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় (নিজ) বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন।

Manual4 Ad Code

একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত তার সুফল দেশবাসী দেখেনি, যা সরকারের জন্য যেমন বিবর্তকর, তেমনি দেশবাসীর জন্য হতাশাজনক। এটি সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রদত্ত অঙ্গীকারের বরখেলাপ; যা নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।

Manual6 Ad Code

সাফকথা, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সম্পদের হিসাব গণমাধ্যমে দেখতে চায় দেশবাসী। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code