১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬
হবিগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী (নোমান) প্রায় ৩০০ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার ( ২ ফেব্রুয়ারী) রাতে হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা জামায়াতে যোগদান করেন।
চৌধুরী আশরাফুল বারী পেশায় আইনজীবী। তিনি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে ও বিএনপির সঙ্গে জোটগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
গত রোববার গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন চৌধুরী আশরাফুল বারী। তখন তিনি বলেছিলেন, নিজের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া ও দলের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁর পদত্যাগের পরই তিনি জামায়াতে যোগদান করছেন—এমন গুঞ্জন ছিল। এরপর গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান গণ অধিকার পরিষদের আশরাফুল বারীসহ নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জামায়াতের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ বলেন, আশরাফুল বারী একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে প্রায় ৩০০ নেতা-কর্মী জামায়াতে যোগদান করেছেন। এতে হবিগঞ্জে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
যোগদানকারীদের পক্ষ থেকে চৌধুরী আশরাফুল বারী বলেন, আদর্শভিত্তিক রাজনীতি ও দেশ গঠনের লক্ষ্যে তাঁরা জামায়াতে যোগ দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D