১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬
৩৩ শতাংশ কোটা সংস্কারের দাবি এবং বৈষম্যমূলক আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে সিলেটে আন্দোলনকারী কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
এতে শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে আন্দোলনারীদের দাবি।
তারা জানান- আহত কয়েকজনকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেখা গেছে- মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। সেখানে তারা আধা ঘণ্টারও বেশি সময় বিক্ষোভ প্রদর্শন করে পার্শ্ববর্তী শহিদ মিনারে অবস্থান নেন। তবে কিছুসংখ্যক ছাত্র তখনো সড়কে থেকে যান।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে এসে সড়ক থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানায়। এসময় শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী মিলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ধাওয়ায় কয়েকজন আহত হওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখানে কেউ আহত হয়নি।
বিক্ষোভকারীরা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবি জানায়। শিক্ষার্থীরা এসব সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D