জৈন্তাপুরে পাহাড় কাটার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

জৈন্তাপুরে পাহাড় কাটার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা কর্তন করে মাটি বিক্রয়ের অপরাধে গভীর রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

২ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অবৈধভাবে পাহাড় ও টিলা শ্রেনীর ভূমি হতে মাটি কাটার দায়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্ব সর্বত্র পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ি শাস্তি ও জমিমানা প্রদান করা হচ্ছে। অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং অভিযান অব্যাহত আছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট