১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
সিলেটের মোগলাবাজারে অবস্থিত তুরুকখলা ইসলামিয়া হক্কানিয়া মাদরাসার প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিজানুর রহমান (১১)। সে ঐ মাদরাসার নুরারী বিভাগের শিক্ষার্থী।
নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী সিলেটের কানাইঘাট থানার আগ্রীপাড়ার মৃত আব্দুস শুকুর ও পারভীন বেগমের ছেলে।
জানা গেছে, গত ৯ জানুয়ারি বেলা আনুমানিক ১১টার দিকে মিজানুর রহমান মাদ্রাসা এলাকা থেকে নিখোঁজ হয়। সেই মাদরাসা শিক্ষকেরা আশপাশ এলাকায় অনেক খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপী রংয়ের জুব্বা ও সাদা পায়জামা। তার গায়ের রং ফর্সা।
এ ঘটনায় মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৫৪৬, তারিখ: ১২/০১/২০২৬ ইং।
কেউ মিজানুর রহমানের সন্ধান পেলে ০১৭৮২০১৪০৫৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা পারভীন বেগম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D