সিলেটে ৪০ বছর পর রাধা-মাধব মন্দিরের জমি উদ্ধার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

সিলেটে ৪০ বছর পর রাধা-মাধব মন্দিরের জমি উদ্ধার

প্রায় ৪০ বছর পর প্রশাসনের অভিযানে সিলেট নগরীতে দখলমুক্ত হয়েছে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর ওসমানী মেডিকেল রোড এলাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানকালে প্রশাসন বুলডোজার দিয়ে জমির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, জমিটি দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, “সরকারি নথি ও প্রামাণ্য কাগজপত্র যাচাই করে দেখা গেছে, জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আইন অনুযায়ী বেদখল অংশ উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

মন্দিরের সিনিয়র প্রতিনিধি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন পর মন্দিরের জমি ফিরে পাওয়ায় আমরা আনন্দিত। প্রশাসনের সহযোগিতা ও সবার সহমর্মিতার জন্য কৃতজ্ঞ।”

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় জনগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট