১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পরিবেশ বিধংসী অভিযানে প্রায় ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী ও ১লা ফেব্রুয়ারী জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি পলি রানী দেব জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করে বোমা মেশিনের মাধ্যমে অবৈধ পন্থায় সবুড়ী নদী হতে বালু উত্তোলন করে মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে অভিযান পরিচালনা কালে ২০টি স্থান হতে প্রায় ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু খেকু চক্রের সদস্যরা বোমা মেশিন সরিয়ে ফেলে।
সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, পরিবেশ আইনে অভিযান পরিচালনা করে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ২ ফেব্রুয়ারী বিকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব বালু বিক্রয় করা হয়। ঐ এলাকায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D