১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাধন আহমেদ বিয়ানীবাজার উপজেলার নওয়াখানী গ্রামের বাসিন্দা রুহেল আহমেদের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত মাহিন নিহত বাধন আহমেদের বন্ধু এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D