১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর সুকলামপুর, ছুনপাড়া, মেদেনীমহল বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও ও সুজাতপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সবার সহযোগিতা কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D