সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসহ ৪ যুবক আটক

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসহ ৪ যুবক আটক

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চকলেট, বিস্কুট ও একটি প্রাইভেটকাসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের বিপরীতে আব্দুল হান্নান টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনাকালে একটি টয়োটা প্রিমিও মডেলের প্রাইভেটকার তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে ১ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ৮৫০ পিস সাফারি চকলেট এবং ২৪০ পিস ওরিও বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মনদি এলাকার মো. আফুর উদ্দিনের ছেলে মো. আনিছ মিয়া (৩৯), একই এলাকার মো. আফুর উদ্দিনের ছেলে মো. আলমগীর মিয়া (৩৫), একই এলাকার মো. হামিদুল্লাহর ছেলে আইনুল হক (৩১) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মুন্দিরপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মো. মিজানুর রহমান (২৯)।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে শাহপরাণ (রহঃ) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট