১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১লা ফেব্রুয়ারি রবিবার দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত একাডেমী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী মনির উদ্দিন আহমদ।
কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমীর ট্রাস্টি সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ, ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, ডাঃ জামিলুর রহমান ও রুজিনা বেগম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষক প্রতিনিধি মোঃ আবুল কালাম, হৈমন্তী শুক্লা সাহা। এছাড়াও একাডেমীর সিনিয়র ও জুনিয়র সেকশনের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব গুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ প্রতিযোগিতার মানসিকতা অর্জন করে, যা ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথকে সুগম করে। একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে।
তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; অংশগ্রহণই সবচেয়ে বড় অর্জন। পরাজয় থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদেরকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D