২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৭
সিলেট সংবাদ ডেস্ক : গ্রেফতার সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে জিজ্ঞাসাবাদে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এ তথ্য জানান।
পুলিশের এ কর্মকর্তা জানান, ভিকটিমরা যাতে সুবিচার পেতে পারে সেজন্য সহায়ক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে তিনি তদন্ত সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেন।
তিনি আরও জানান, বাকি ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে। এবং তাদের গ্রেফতারের মধ্য দিয়ে অভিযান শেষ হবে।
বনানীর আবাসিক হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেফতার করা হয় সাফাত আহমেদ ও সাদমান সাকিফ। রাতেই তাদের ঢাকায় আনা হয়।
সাফাত আহমেদ (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে এবং সাদমান (২৪) রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে।
গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন বনানী থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার অন্য আসামিরা হলেন—নাঈম আশরাফ (৩০), সাফাতের গাড়িচালক বিল্লাল (২৬) ও অজ্ঞাতনামা দেহরক্ষী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D