২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৭
লন্ডন প্রতিনিধি : স্বজনপ্রীতি আথিয়তা ও আঞ্চলিকতার অভিযোগ এনে নবগঠিত ক্যামব্রিজ বিএনপির কমিটিকে প্রত্যাখান করে কমিটি থেকে পদত্যাগ করেছেন অর্ধেকের বেশি নেতাকর্মী। ৯ মে মঙ্গলবার রাতে ক্যামব্রিজের একটি রেষ্টুরেন্টে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নব গঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ৪১জন পদত্যাগ করেন।
নেপুর মিয়ার সভাপতিত্বে ও শামসুদ্দিন আহমদ বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাহবুব খান নোমান, আযম আলী, বদরুল ইসলাম সেলিম, শামসুল ইসলাম চৌধুরী’সহ অনেকে।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি ক্যামব্রিজ বিএনপির কমিটিতে দীর্ঘদিন যাবত যারা বিএনপির রাজনীতি সাথে জড়িত এমন ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন না করে এই কমিটি করা হয়েছে। তারা বলেন, কমিটিতে যারা ক্যামব্রিজ এলাকার বাসিন্দা নয় তাদেরকেও কমিটিতে স্থান দেয়া হয়েছে। কমিটিতে যোগ্য নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতির করে অযোগ্যদের কমিটির গুরুত্বপর্ণূ স্থান দেয়া হয়েছে। অথচ যারা দীর্ঘদিন যাবত দেশের অগণতান্ত্রিক সরকার বিরোধী আন্দোলন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি পালন করে আসছে তাদের সাধারণ সদস্য হিসেবে রেখে তাদের রাজনীতিকে শেষ করার ষড়যন্ত্র করা হয়েছে।
তারা বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মতামতকে তোয়াক্কা না করে একটি বিশেষ এলাকার লোকজনকে রাখা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি ক্যামব্রিজের সাধারণ নেতাকর্মীদের প্রতি অবিচার করেছেন বলেও অভিযোগ তুলেন। তারা বলেন আমরা শহীদ জিয়ার আদর্শ ও জিয়া পরিবারের রাজনীতি করি। কারো রক্তচোক্ষুকে ভয় পাইনা। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা না হলে পদত্যাগীরা আগামীতে নতুন কমিটি ঘোষনা করে বিএনপির সকলকর্মসূচি পালন করা হবে বলে জানান।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের দীর্ঘদিনের সভাপতি নেপুর মিয়া বলেন, আমি বর্তমান কমিটির কোন গুরুত্বপূর্ণ আসতে চাইনি। যারা দীর্ঘদিন যাবত ক্যামব্রিজে বিএনপির রাজনীতির সাথে জড়িত, সবসময় দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন তাদের নাম দিয়েছিলাম। কিন্তু যুক্তরাজ্য বিএনপি তাদের প্রতি সুবিচার করেনি। এখানে স্বজনপ্রীতি করা হয়েছে। তিনি অভিযোগ করেন আমাদের জোনের সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুকে অবহিত না করেই এই কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের অমূল্যায়ন করা হয়। তিনি বলেন, আমি যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতাকর্মীদের ক্যামব্রিজে আমন্ত্রন জানাচ্ছি আসুন দেখে যান এখানকার নেতাকর্মীরা কি চাই। তিনি বলেন আমরা প্রয়োজনে ইলেকশনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানিয়েছিলাম কেন্দ্রকে কিন্তু তারা তা না করে মনগড়া কমিটি চাপিয়ে দিয়েছে। আর একারনেই আমরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। তিনি বলেন, এটি এখন মামু ভাগনার কমিটি হয়ে গেছে। এই কমিটি প্রত্যাখান করছি। তিনি অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেন। অন্যতায় আমরা ঘরে বসে থাকবনা। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি করতে চাই। অন্য কারো রাজনীতি নয়।
সম্প্রতি ঘোষিত কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন নেপুর মিয়া, আসাদুজ্জামান আহমদ, শামসুদ্দিন আহমেদ বাবলু, মাহবুব খান নোমান, হিরন আলী, লিলু মিয়া, আষম আলী, বদরুল ইসলাম সেলিম, শামসুল ইসলাম চৌধুরী, ইসহাক মিয়া সাজু, রেনু মিয়া, গোলাপ মিয়া, মোস্তাক আহমেদ মিসফা, জিল্লুর রহমান, খসরু মিয়া, আবুল চৌধুরী, দিলোয়ার হোসেন, ফয়ছল আহমেদ, জুনেদ আহমেদ, সুয়েবুর রহমান, ইমতিয়াজ আহমেদ, নাবিউল আলম নিকি, মুহিবুর রহমান, রশিদ আলী, আব্দুল মতিন, আমির চৌধুরী, মঞ্জুর আলী, মোস্তফা মিয়া, খালেদ মিয়া, সানু মিয়া, আনোয়ার মিয়া, রাহুল সিতু মিয়া, লিয়াকত আলী মিয়া, জিসান মিয়া, জাহানারা বেগম, নিপা আক্তার।
উল্লেখ্য চলতি মাসের প্রথম সাপ্তাহে বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির কেমব্রিজ শাখায় কামাল হোসাইনকে সভাপতি, মনোয়ার আলীকে সিনিয়র সহ-সভাপতি, শাহিন মিয়াকে সাধারণ সম্পাদক, মাহবুব খান নোমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোঃ শাহিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে শামছুদ্দিন আহমেদ বাবলুকে প্রধান উপদেষ্টা ও আসাদুজ্জামান আহমেদকে ১ম উপদেষ্টা করে (৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি) গঠন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D