মৌলভীবাজারে ৯১৪৪ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

মৌলভীবাজারে ৯১৪৪ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

মৌলভীবাজার র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ‍পুলিশ।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজারের ভোবারতল গ্রামের খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দেলোয়ার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এসব তথ্য জানায় র‌্যাব।