২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুন:তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত পুন:তফসিল অনুযায়ী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু হবে। সকল প্রক্রিয়া শেষে ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী নতুন বছরের ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন পেছানো হয়েছে। এরই প্রেক্ষিতে আজ পুণঃতফসিল ঘোষণা করা হয়েছে।
গত ১৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। আর ১৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
তবে হঠাৎ করে ২৩ নভেম্বর রোববার দুপুরে নির্বাচন স্থগিতের তথ্য জানান শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
এরপর রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, আগামী ২০ জানুয়ারি তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনারবৃন্দদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারী তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D