মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের অধীন-তেরোরতন পয়েন্ট, উপশহরের
সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার, এবং আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।