সিলেটে সীমান্তে প্রায় ৮২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

সিলেটে সীমান্তে প্রায় ৮২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করে ৫২ বিজিবির একটি টহলদল।

বিজিবি জানায়, অভিযানকালে বিয়ানীবাজার সীমান্তের আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪৪৫ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।

৫২ বিজিবি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।