২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১০ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়। প্রথম অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার এলাকায় চালায় ডিবি। এ সময় একটি কার্গো ট্রাক থেকে ১১ হাজার ২৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। পরে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাজীপুরের মাহফুজুর রহমান (৩৮), কুমিল্লার হোমনা এলাকার মো. শাহআলম (২১) ও সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামের বেলাল আহমদ (৪০)।
ডিবি জানায়, হলুদ–নীল রঙের কার্গো ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৭২৩০) থেকে উদ্ধার করা পেঁয়াজের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এর কিছুক্ষণ পর, সকাল ৭টা ২০ মিনিটে ডিবির আরেকটি দল শাহপরান থানার মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসায়। এ সময় একটি নম্বরবিহীন পিকআপ থামার সংকেত দিলে গাড়ির আরোহীরা পালিয়ে যায়। পরে তল্লাশিতে পিকআপ থেকে ২ হাজার ৬৪ কেজি ভারতীয় পেঁয়াজ পাওয়া যায়, যার মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার ১২০ টাকা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের আটক করা হয়েছে এবং দুটো ঘটনারই আইনগত প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D