২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
সিলেট মহানগরের বাগবাড়ি নরসিংহটিলা কবরস্থানের সামনে অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৫২), বদরুল ইসলাম (৬০), আকিল ইসলাম অপু (২১), সুমন মালাকার (৪০), গোলজার আহমদ (৩৪) ও সৈয়দ আহমদ (৫২)।
পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D