২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষিকা বন্যা রানী দাশকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তার স্বামী সহকারী শিক্ষক দ্বিপক দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালে বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–৮/২০২৫) দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, আজ (বুধবার) আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।
রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D