দেশে ফিরলো ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

দেশে ফিরলো ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী

ভারতে পাচারের শিকার হওয়া ৩০ কিশোর-কিশোরী দীর্ঘদিন পর স্বদেশে ফিরেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হরিদাস বর্ডার হয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে।

তথ্যানুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে পাচার হয়। পরে আটক হয়ে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখে। দুই দেশের এনজিও সংস্থা ও সরকারের যৌথ উদ্যোগে অবশেষে তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম সাখাওয়াত জানান, কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা ৩০ জনের মধ্যে রয়েছেন- আলাল মন্ডল, রমযান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমযান গাজী, মলাই মন্ডল, সুদিবত, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লা শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মন্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামছুর নাহার ও রাজিব ইসলাম। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

রাইট যশোরের প্রোগ্রাম অফিসার তৌফিকজ্জামান বলেন, ‘পাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাইলে মানবাধিকার সংস্থাগুলো তাদের সকল ধরনের সহযোগিতা দেবে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট