২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
হঠাৎ সিলেট সফরে এসেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৯ নভেম্বর) বিকালে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছেন তিনি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক-ছাত্ররা।
সিলেট এয়ারপোর্ট থেকে ধর্ম উপদেষ্টা সরাসরি জামিয়া দরগাহে আসেন এবং শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত করেন।
সন্ধ্যার পর জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক-ছাত্রদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা।
সংশ্লিষ্ট সূত্র জানায়- ধর্ম উপদেষ্টার এটি কোনো পূর্ব নির্ধারিত সফর ছিলো না। তিনি নিজে ইচ্ছে পোষণ করেছেন- জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এ সংক্ষিপ্ত সফরে আসবেন। সেই ইচ্ছে থেকেই বুধবার নিজ দপ্তরে কার্যদিবস শেষে একটি ফ্লাইটে সিলেটে আসেন ড. আ ফ ম খালিদ হোসেন। মতবিনিময় শেষে রাতেই ধর্ম উপদেষ্টা ঢাকায় ফিরে যাবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D