২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
ঢাকার মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জে নতুন সুবিধা আসছে। ২৫ নভেম্বর থেকে যাত্রীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাদের মেট্রোরেলের স্থায়ী কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন। এতে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা ভরার প্রয়োজন থাকবে না।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এ সেবার উদ্বোধন করবেন। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু করা হবে। তখন অ্যাপের মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে। ডিটিসিএ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিভিন্ন অনলাইন ব্যাংকিং সিস্টেম যেমন ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে সহজেই রিচার্জ করা যাবে। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। আগামী মাস থেকে একটি মোবাইল অ্যাপ চালু হবে, যার মাধ্যমে আরও সহজে কার্ডে টাকা রিচার্জ করা যাবে।
বর্তমানে ঢাকায় দুই ধরনের মেট্রোরেলের স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে। ডিএমটিসিএলের এমআরটি পাস এবং ডিটিসিএর র্যাপিড পাস। উভয় কার্ডেই নতুন ব্যবস্থার আওতায় অনলাইনে রিচার্জ করা যাবে। তবে একক যাত্রার কার্ড অনলাইনে কেনা যাবে না। সেটি স্টেশনে গিয়ে কিনতে হবে।
অনলাইনে টাকা রিচার্জ করার পর যাত্রীদের তাদের কার্ডটি স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) স্পর্শ করিয়ে হালনাগাদ করতে হবে। একবার স্পর্শ করানো হলে পরবর্তী ভ্রমণে আর স্পর্শ করানোর প্রয়োজন নেই যতক্ষণ না টাকা শেষ হয়। তবে পরবর্তী রিচার্জের পর আবার স্পর্শ করাতে হবে।
ঢাকা মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) একযোগে এই সুবিধাটি চালু করছে। রিচার্জ সেবা পরিচালনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান ‘ডেটা সফট’ নিয়োজিত রয়েছে।
এই সেবা চালু হলে যাত্রীদের সময় বাঁচবে, ভোগান্তি কমবে এবং মেট্রোরেল ব্যবহারে সুবিধা বৃদ্ধি পাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D