২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
সাস্ট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়) অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে গঠিত সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এক বিবৃতিতে-ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে গঠিত ‘সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটি’র কোন-কনভেনর পদে বিশ্ববিদ্যালয়ের রসায়ন ১ম ব্যাচের শিক্ষার্থী ড. এম মুজিবুর রহমান, কো-কনভেনর পদে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমদ চৌধুরী, সদস্য সচিব পদে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ড. মু. তাজ উদ্দিন এবং ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ড. সাইকুল ইসলাম মনোনীত হওয়ায় এবং গঠিত ১১৩ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটবাসীর আশা আকাঙ্খার মূর্ত প্রতীক। প্রথম বারের মতো এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। আমাদের প্রত্যাশা গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D