২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
খুলনা মহানগরীর লবণচরা থানার দক্ষিণ টুটপাড়া এলাকায় নারী ও তার দুই নাতি-নাতনি খুন হয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে মুক্তা কমিশনার কালভার্ট এলাকার দরবেশ মোল্লা লেন সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম (৮) এবং নাতনি ফাতিহা (৬)। তাদের বাবা কেএম সেফার আহমেদ মুন এবং মা রুবি আক্তার।
রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাত কেউ তাদের হত্যা করে থাকতে পারে। পরিবার ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে সন্ধ্যা নাগাদ বাড়ির মধ্যে থাকা মুরগির ঘরের পাশে মরদেহ তিনটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসেইন মাসুম জানান, ঘটনাটি রহস্যজনক। তদন্ত চলছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D