৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, সব গণঅভ্যুত্থানের প্রকৃতিগত দাবী থাকে। জুলাই অভ্যুত্থানের দাবী ছিলো নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র। এটা মেনে কৃত্রিমভাবে পুরোন রাজনৈতিক বন্ধবস্তো সবার জন্য আত্মঘাতী। স্বাধীনতার ৫৪ বছর পর পাওয়া এই মহাসুযোগকে চিহ্নিত বড় বড় দুর্নীতিবাজদের গডফাদার-গডমাদররা বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত। জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হলে বড় বড় দুর্নীতিবাজ ও তাদের দোসর আমলাদের দুর্নীতি বন্ধ হবে। যারা যৌক্তিক সংস্কারে একমত হয়না, তারাই পরবর্তীতে গদিতে গিয়ে এই সমস্ত সংস্কার করবে তা স্রেফ ভাওতাবাজী ছাড়া কিছুই নয়। সাফকথা পি.আর. পদ্ধতির মধ্যেই দুর্নীতি প্রতিরোধ ও মানবাধিকার সংরক্ষিত। গণঅভ্যুত্থানের হিসাব সোজা যত দখল, চাঁদাবাজী হয়েছে সেগুলো দখলদার চাঁদাবাজদের থেকে ফিরিয়ে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর। প্রশাসনের দখলদারদের বাদ দিয়ে নিরপেক্ষ, কর্মঠ, পেশাদার বাহিনী পুনঃগঠন। তারপর গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর।
মকসুদ হোসেন আগামী ১০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সামনে জমায়েত, জাতীয় ও স্থানীয় দাবী সম্বলিত দাবী নামার সমর্থনে নাগরিক মিছিল, স্মারকলিপি কর্মসূচি সফলের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর বেলা ২টায় নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষানবিস আইনজীবী তামিম রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুবফোরামের সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি তাজ উদ্দিন, নুরুল ইসলাম জিতু, কয়েছ ইকবাল, রেজাউল করিম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার বক্ত রাসেল, জুয়েল আহমদ নিপু, রুনা বেগম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষানবিস আইনজীবী মিজানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক কামাল আহমদ, সহ দপ্তর সম্পাদক জহুর মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক সৈয়দ ইব্রাহিম, নগর সমন্বয়ক রাফি উদ্দিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D