৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মায়ের আগমনীতে সকল অশুভ দূর হয়ে আলোকিত সমাজ গঠিত হবে।
গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দ আয়োজিত সাপ্তাহিক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দীপক কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সমাজসেবী, উত্তরা ব্যাংকের অব. জি.এম. নীরেশ চন্দ্র দাস, পরিষদের প্রধান সমন্বয়ক অব. শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, যুগ্ম সমন্বয়কারী অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, প্রাক্তন সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস।
এডভোকেট দিপন আচার্য্যরে পবিত্র গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অব. ব্যাংকার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, সুসেন্দ্র চন্দ্র সরকার, পৃষ্ঠপোষক শিক্ষক পাচু মোহন বিশ্বাস, অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, ব্যাংকার নিশি কান্ত দাশ, সহ অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্ত্তী সুমন, অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, চিত্রশিল্পী ভানু লাল দাস, যুগ্ম সমন্বয়কারী ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর, অব. ব্যাংকার পরেশ চন্দ্র দেবনাথ, অব. ব্যাংকার অশোক কুমার রায়, সহ সভাপতি অব. শিক্ষয়িত্রী শিলা সাহা, শাবিপ্রবি সিলেটের সহ রেজিস্ট্রার অসিত কুমার সূত্রধর, স্বাস্থ্য সহকারী সত্যপ্রিয় দাস শিবু, কবি তারেশ কান্তি তালুকদার, অব. ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, ব্যাংকার মতিলাল মালাকার, ব্যাংকার দীপংকর দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সহ সম্পাদক ব্যবসায়ী উত্তম ঘোষ, সংগীত শিল্পী মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, সহ অধ্যাপক নিহার রঞ্জন রায়, ডাঃ বিমল কান্ত সরকার, সহ সাংগঠনিক সম্পাদক ব্যাংকার বিনায়ক চক্রবর্ত্তী শুভ, অব. ব্যাংকার শ্যামাকান্ত চক্রবর্ত্তী, ইঞ্জিনিয়ার অরবিন্দ রায় অপু, ডাঃ প্রণদীশ চন্দ্র দেব, সুশান্ত বণিক অপ্পি, লেখক শেখর চন্দ্র বোধ, ঋষিকেশ দাস, রঞ্জিত দাস, কোষাধ্যক্ষ এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, সহ কোষাধ্যক্ষ অব. শিক্ষক হিমাংশু লাল গুণ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ মালা রাণী দে মান্না, পাপড়ি চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বাচিক শিল্পী অমিত ত্রিবেদী, সহ আপ্যায়ন সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সহ সাজসজ্জা সম্পাদক লিটন দেব, রনি চন্দ্র শীল, সদস্য আকাশ চৌধুরী প্রমুখ।
সভা শেষে সকলকে জলযোগে আপ্যায়িত করেন পরিষদের পৃষ্ঠপোষক সহ অধ্যাপক ইন্দ্রজিৎ রায়।
পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে। পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের আন্তরিক উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D