পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র জশনে জুলুস শনিবার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র জশনে জুলুস শনিবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৫ শনিবার (৬ সেপ্টেম্বর) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ থেকে সকাল ১০টায় জুলুছ রওয়ানা হবে।

জুলুস সিলেট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জালালাবাদ থানাধীন মইয়ারচরস্থ মাদ্রাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া প্রাঙ্গণে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

উক্ত জশনে জুলুস সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের আহবান জানিয়েছেন মাদ্রাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মোহাম্মদ জালালুদ্দিন আল-কাদরী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার সভাপতি হাফিজ মিছবাহ উদ্দিন চৌধুরী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট