৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫
সিলেটে মাদরাসাছাত্রকে শারিরীক নির্যাতনের অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার লোকমান আহমদ (৫০) নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার হুসাইন আহমদের ছেলে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার মইয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।
জানা গেছে, জালালাবাদ থানাধীন আখালিয়া নতুনবাজারস্ত মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র ১১ বছর বয়সী এক ছাত্রকে শারিরীক নির্যাতন করেন অধ্যক্ষ লোকমান।
১১ বছর বয়সী ওই ছাত্রটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে হিফজ বিভাগে পড়ছিলেন।
গত ২ ও ৩ সেপ্টেম্বর সকাল ৭ ও ৮টার দিকে অধ্যক্ষ লোকমান ক্লাস চলাকালে ও অফিসকক্ষে ভিকটিমকে মারধর করেন। এতে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তারা ৩ সেপ্টেম্বর মাদ্রাসায় গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে তার মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে জালালাবাদ থানায় একটি মামলা (নং ৪/১১৭) দায়ের করেন।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D