৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ’২৪ এর দুনিয়া কাপানো গণঅভ্যুত্থানের মূল দর্শনকে ধ্বংস করার চক্রান্তে মাফিয়ারা আজ ওঠে পড়ে লেগেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, মব সন্ত্রাস, রাজনৈতিক দল নিষিদ্ধ, গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা প্রদান, জাতীয় গৌরব সেনাবাহিনীকে নিয়ে অপমানজনক বক্তব্য সব কিছুই মাফিয়াদের ইশরায় হচ্ছে। অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী, গণঅভ্যুত্থানের প্রধান প্রধান শক্তিগুলো চৌকান্না ও ভ্যানগার্ডের মত থাকতে হবে। পাশাপাশি সিলেটের পাথর লুটপাটকারী গডফাদার, নদী-নালা, পাহাড়-টিলা ধ্বংসকারীদের শায়েস্তা করতে সেনাবাহিনীকে ২০০৭ এর জনপ্রিয় ১/১১’র মত ভূমিকায় নামতে হবে। দেশের গুরুত্বপূর্ণ বাহিনী কোন অবস্থায় চিহ্নিত দুর্নীতিবাজ, দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দিবে না, এটাই জাতি আশা করেন। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে সম্পদের হিসাব দাখিলের বিধান সম্বলিত আলমারিতে বন্দী ফাইলগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের করার জন্য জোর দাবি জানান। কথাবার্তা পরিষ্কার বড় বড় দুর্নীতি প্রতিরোধে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অতিব জরুরী। বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট বিভু রঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনার দ্রুত তদন্ত দাবি করেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রাঙ্গণে নাগরিক মিছিল ও স্মারকলিপি কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সময় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সমাজসেবী আব্দুল হান্নান, শহীদ আহমদ খান সাবের, যুবক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D