এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

এদিন দুপুর ১২ টায় মৌলভীবাজারে তাঁর কবর জিয়ারত করবেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট