৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
সিলেটের গোয়াইনঘাটে এলাকাবাসীর তৎপরতায় অপহরণকারীদের হাত থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে পালিয়ে গেছে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট-সারিঘাট সড়কের ৫নং পূর্ব আলীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ ১৬-১৫১৯) করে অপহরণকারীরা দুই শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসীও সড়কে ব্যারিকেড তৈরি করে। পরিস্থিতি বেগতিক বুঝে অপহরণকারীরা গাড়ি ফেলে শিশুদের নিয়ে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসীর ধাওয়ায় তারা শিশু দুটিকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই অপহরণকারীরা পালাতে সক্ষম হয়েছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি এলাকাবাসীর কাছে পুলিশের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং উদ্ধার হওয়া দুই শিশুকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D